‘ফসলি জমিতে শিল্পকারখানা প্রতিষ্ঠা বন্ধ না হলে জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জনবহুল দেশে ফসলি জমিতে ইটভাটা ও শিল্পকারখানা প্রতিষ্ঠা বন্ধ না হলে জাতির অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। ইটভাটার মালিকদের অবৈধ তৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। মুন্সিগঞ্জে পরিদর্শনে এসে গতকাল শনিবার তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। আবুল মকসুদ আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয় রক্ষার প্রতি এলাকায় দল, মত, ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিরোধ ও প্রতিরক্ষা কমিটি গড়ে তুলতে হবে। তিনি গতকাল শনিবার সার্কিট হাউসে এ বিষয়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। বিকেল তিনটায় তিনি ঢাকায় ফিরে যান।