‘ফাইনাল খেলার’ চ্যালেঞ্জ গয়েশ্বরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশ ঘিরে সরকারের সব অপচেষ্টা নস্যাৎ করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ওই দিন সরকারের সঙ্গে ‘ফাইনাল খেলার’ চ্যালেঞ্জ দিয়েছেন।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তৃতায় গয়েশ্বর এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমরা শুনেছি, ঢাকার মহাসমাবেশে নাকি রাজপথ ছেড়ে দেওয়া হবে না। সরকারকে বলব, যদি সাহস থাকে, ওই দিন র্যাব ও পুলিশ ছুটি দিয়ে মাঠে নামুন। ফাইনাল খেলাটা ওই দিন হয়ে যাক।’ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করে ঢাকার লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরাম। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রমুখ।