‘ফাইনাল খেলা’র জন্য ছাত্রলীগ-যুবলীগই যথেষ্ট: টুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ‘ফাইনাল খেলা’ মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী লাগবে না। এ জন্য ছাত্রলীগ-যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।গতকাল সোমবার সকালে দুর্গাপূজা উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতির ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ফাইনাল খেলার হুমকি দেখাচ্ছেন! গণতন্ত্রের মাঠে খেলার মতো আপনার কোনো কর্মী নেই। আপনাদের খেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দরকার হবে না। যুবলীগ-ছাত্রলীগই যথেষ্ট।’ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এখন আলোচনা হতে পারে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বা কার্যপদ্ধতি নিয়ে।সুরঞ্জিত বিএনপির উদ্দেশে বলেন, ‘তার পরও যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলতে চান, তাহলে জাতীয় সংসদে এসে সংসদীয় পদ্ধতিতে আলোচনা করুন।’ তিনি বিরোধী দলের উদ্দেশে আরও বলেন, ‘যদি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার আপনাদের ক্ষমতায় বসাবে, সেদিন ফুরিয়ে গেছে। সেটি আর হবে না।’ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।