প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’ স্লোগান নিয়ে গতকাল সোমবার তৃতীয় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উদ্যাপন করেছে সিলেটের সিভিল সার্জনের কার্যালয়। সকালে নগরের চৌহাট্টা এলাকায় শোভাযাত্রা করে আলোচনা সভা হয়। সিলেটের সিভিল সার্জন মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় সিলেটের ডেপুটি সিভিল সার্জন মো. নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ ইমদাদুল হক, শহীদ সামসুদ্দিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহ ফাহমিদা সিদ্দিকা বক্তব্য দেন। বাংলাদেশে এক লাখের বেশি নারী প্রসবজনিত রোগ ফিস্টুলায় আক্রান্ত হওয়ার তথ্য উপস্থাপন করে চিকিৎসা সচেতনতা গড়ার আহ্বান জানান বক্তারা।