প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ফুটপাত দখল হওয়ায় চলাচলের রাস্তাও সংকুচিত হয়ে পড়েছে। এ অবস্থায় ‘ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন’ নামে সিলেটে নতুন একটি মোর্চা আত্মপ্রকাশ করেছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও’ প্রচারণায় সমাবেশও হয়। আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ এহছানুল হকের সভাপতিত্বে সমাবেশে আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে বক্তব্য দেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবদুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী, আইনজীবী চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতারা। নিজস্ব প্রতিবেদক, সিলেট