'ফেব্রুয়ারি-মার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। তবে ইউপি নির্বাচনে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠক শেষে ব্রিফিং করে আমু বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানব পাচারের শিকার ২০৬ জন পুরুষ, ৬৫ জন নারী ও ২৪ জন শিশুকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় ২৯টি মামলা হয়েছে।
এ ছাড়া বৈঠকে তনু হত্যার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  আমির হোসেন আমু বলেন, সিআইডি বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে মন্তব্য করা যাবে। আর বাঁশখালীর ঘটনায় পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে কি না, এ ব্যাপারেও তদন্ত চলছে।