'ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরীক্ষা না করে রক্ত দান নয়’—এ আহ্বান জানিয়ে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প’ করেছেন। দক্ষিণ সুরমায় কলেজ চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত ৪০০ জনের রক্ত পরীক্ষার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। সকালে কর্মসূচির শুরুর অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ নুরুল আম্বিয়া, নর্থইস্ট গ্রুপের চেয়ারম্যান আফজল মিয়া প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।