প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর ছোট ছেলেমেয়েদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেন চৌধুরী গণ-গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণ-গ্রন্থাগার পরিচালনা পর্ষদ ও উপজেলা ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য দেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উন-নেছা শিউলী, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ইসলামপুর কাজী শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান প্রমুখ।