'বই পড়তে পছন্দ করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর-ই-জান্নাত
নূর-ই-জান্নাত

খেলার মাঠে তার উপস্থিতি মানেই নাকি বন্ধুদের মধ্যে একপ্রস্থ হতাশা! কারণ, সম্ভাব্য চ্যাম্পিয়ন ট্রফিটা যে ওর হাতেই যাবে! গুঞ্জন আছে, গানেও নাকি সেরা সে। শুধুই কি খেলা আর গান, ভাষার দক্ষতাও তার কম নয়। এবার সে পটুয়াখালী অঞ্চলে হয়েছে সেরাদের সেরা। সব্যসাচী মেয়েটির নাম নূর-ই-জান্নাত। দশম শ্রেণীতে পড়ছে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। তুমি আর কিসে সেরা? একগাল হেসে জান্নাতের উত্তর, ‘জানি না আমি আর কিসে সেরা। তবে সবকিছুতেই সেরা হতে চাই। আমি বই পড়তে ভীষণ পছন্দ করি। আর স্বপ্ন দেখি বড় হয়ে চিকিৎসক হওয়ার।’
সজীব মিয়া