'বঙ্গবন্ধু বিশেষায়িত মেডিকেল সিটি' বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অর্থায়নে ‘বঙ্গবন্ধু বিশেষায়িত মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল সিটি বাস্তবায়ন পরিষদ। গতকাল শনিবার বিকেলে নগরের সিইপিজেড মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম বন্দর বঙ্গবন্ধু মেডিকেল সিটি বাস্তবায়ন পরিষদ, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ এবং কর্মসংস্থান সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মো. ইলিয়াছ।
সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, নৌপরিবহনমন্ত্রীর ঘোষণা দেওয়ার দুই বছর পরও বন্দর এলাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপনের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। হাসপাতাল নির্মাণে বন্দরের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সমাবেশে বক্তারা মহেশখাল বাঁধ অপসারণ, বন্দর এলাকায় যানজট নিরসন ও বন্দরের বিভিন্ন চাকরিতে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার প্রদানের দাবি জানান।