‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে রামসুন্দর পাঠাগার ও হুলিয়া থিয়েটারের উদ্যোগে গত রোববার ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ উন্মোচন করেন কবি নির্মলেন্দু গুণ। ভাস্কর গোলাম মোস্তফা কাঠে খোদাই ভাস্কর্যটি তৈরি করেছেন।এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ টি এম ওয়াজেদুর রহমান, ভাস্কর গোলাম মোস্তফা, রাজীব কান্তি গুণ, মতিউর রহমান প্রমুখ। ভাস্কর্য উন্মোচনের পর হুলিয়া থিয়েটার ও কাশবন বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কাশবনের সারদা-বাসুদেব চিত্রশালায় ভাস্কর গোলাম মোস্তফার ১০০টি চিত্রকর্ম স্থান পায়। ভাস্কর্যটি বর্তমানে কাশবনের সারদা-বাসুদেব চিত্রশালায় সংরক্ষিত রয়েছে।