'বঙ্গবন্ধু হত্যায় জিয়ার প্রত্যক্ষ মদদ ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নোয়াখালীতে এক আলোচনা সভায় বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিল। পঁচাত্তর-পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সব কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটি পরিষ্কার যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।’
বিচারপতি বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের ভাবাদর্শের একজন ব্যক্তি ছিলেন। তাঁর আসল রূপ ফুটে উঠেছে বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখলের মাধ্যমে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজি ইদ্রিস অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য মুহাম্মদ সামাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আসলাম সানি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।