'বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর করা নিয়ে পশ্চিমা নীতি দ্বিমুখী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যিনি একবার রাজাকার তিনি চিরকালই রাজাকার। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার জন্য প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। 
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হূদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ওই সভার আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, ‘পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির কারণে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের রায় কার্যকর করা যাচ্ছে না। অথচ পশ্চিমা বিশ্ব আমাদের মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার উপদেশ দেয়।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আবদুল আহাদ চৌধুরী, মনোয়ারুল হক খান, সফিকুল বাহার মজুমদার, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।