'বদু কাকা সম্বোধন অরুচিকর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তাঁর সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি গতকাল শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেন, একজন সাবেক রাষ্ট্রপতিকে ‘বদু কাকা’ সম্বোধন করে জনসভায় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির কৌতুক-উক্তি করা ‘অরুচিকর’।
এর আগে বদরুদ্দোজা চৌধুরী ও খালেদা জিয়ার বৈঠককে ইঙ্গিত করে গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ছবিতে দেখলাম, লাল শাড়ি পরে বদু কাকার সঙ্গে কথা বলছেন। জানি না তিনি রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না। একসময় তো এমন তাড়া খেয়েছিলেন যে রেললাইনের তলা দিয়ে পালাতে হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমি একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে চলে গেলাম। আজ দেখি দুজনে বসে কূজনে কী কথা বলে।’