‘বন্দরসহ চট্টগ্রামের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে’
মহাজোট সরকার মহাদুর্নীতিবাজ হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজে গ্রহণ করার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি। সরকারি দলের মন্ত্রী-সাংসদেরা ভাগবাটোয়ারার দ্বন্দ্বে লিপ্ত। তাই বন্দরসহ সমগ্র চট্টগ্রামের উন্নয়ন মুখ থুবরে পড়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট হলে নাগরিক ঐক্য মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে ‘রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা ও দুর্নীতি: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।আলোচনা সভার শুরুতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাইদ এস্কান্দারের মৃত্যুতে কালো ব্যাজ পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও বিশেষ মোনাজাত হয়।নাগরিক ঐক্যমঞ্চের প্রধান উপদেষ্টা ও সাবেক উপাচার্য ড. ইনাম উল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কাজী আবদুস সামাদ।