‘বন্দুকযুদ্ধে’ যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গত সোমবার দিবাগত গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলাল (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশ পাহারায় তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।র্যাবের ভাষ্যমতে, র্যাব-২-এর একটি দল ছিনতাইকারী গ্রেপ্তার করতে সোমবার রাতে যাত্রীবেশে রিকশায় বের হয়। রাত একটার দিকে তিন ছিনতাইকারী বছিলা এলাকায় র্যাবের রিকশার গতিরোধ করে। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে আলালের পায়ে গুলি লাগে।