'বন্দুকযুদ্ধে' হত্যার তদন্ত চায় আসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারের’ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আসকের তথ্য সংরক্ষণ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ক্রসফায়ারে ৬০ জন মারা গেছেন। এর মধ্যে চলতি মাসে নিহত হন ২২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সর্বোপরি এসব ঘটনা নৃশংস ও মানবাধিকারের লঙ্ঘন। বিজ্ঞপ্তি।