প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অস্থায়ী ময়লা রাখার ঘরের (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) কাছেই ফুটপাতের ওপর ময়লা ফেলে সেখানে ময়লা বাছাইয়ের কাজ করা হচ্ছে। পথচারীদের অভিযোগ, বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহকারী ব্যক্তিদের একটা অংশ ফুটপাতে বসেই জড়ো করা আবর্জনা থেকে কাগজ, প্লাস্টিক ও টিনের মতো বিক্রয়যোগ্য অংশ বাছাই করে থাকে। সারা দিন তীব্র দুর্গন্ধের ভোগান্তির সঙ্গে জনচলাচলে বিঘ্ন ঘটছে।
সিটি করপোরেশনের বক্তব্য
িডএনসিসির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মতিউর রহমান বলেন, ‘বিষয়টি যত দ্রুত সম্ভব বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি।’