‘বন্ধুত্বের হাত বাড়িয়ে আত্মহত্যার প্রবণতা রোধ করা সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আত্মহত্যার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। তাই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের আরও যত্নবান হতে হবে। বন্ধুত্বের হাত বাড়িয়ে আত্মহত্যার প্রবণতা অনেকটাই রোধ করা সম্ভব।গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘অ্যা কেরাভান অব পিস, সাস্ট’-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ কথাগুলো বলেছেন। মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, দেশের ১ শতাংশ মানুষ সিজেফ্রেনিয়ায় আক্রান্ত। তাই পর্যাপ্ত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। শুধু কমনসেন্স ব্যবহার না করে প্রয়োজন হলে তাদের মানসিক বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হবে। ‘আত্মহত্যাকে না: মৃত্যুর সাথে আপস নয়; জীবনের সাথে সংগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম মাহবুজ্জামান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিশেষজ্ঞ গোপাল শংকর দে, সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান সালেহ আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী শর্মিলা পাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক হালিমা আক্তার।