‘বন্ধুদের পেয়ে পুরোনো দিনে ফিরে গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায়। সেই পুরোনো ও ছোটবেলার সব নারীবন্ধু গতকাল শুক্রবার জড়ো হন হবিগঞ্জ বিকেজিসি সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে। ৯০ বছরের এই স্কুলের প্রথম প্রাক্তন পুনর্মিলনী গতকাল অনুষ্ঠিত হয়।হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকালে এ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সাংসদ আবু জাহির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন এই মিলনমেলার। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান ও সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন সৈয়দ ফখরুল হাসান মুরাদ।পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক রুমা মোদকের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব গৌরী রায়, তাহমিনা বেগম গিনি, ফেরদৌস আরা বেগম, লুৎফুন নেছা, রোকেয়া চৌধুরী, শামছুন নেছা খাতুন, হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফ্ফার আহমেদ প্রমুখ।প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকা চমন আরা চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠানে এসেছি নিজেকে খোঁজার জন্য। পুরোনো বন্ধুদের পেয়ে মনে হয়েছে, পুরোনো দিনে ফিরে গেছি।’ এই স্কুল থেকে এসএসসি পাস করা শ্রাবণী দাস, কেয়া ও ফারিহা বলেন, ‘পড়াশোনা শেষ করে অনেকেই আমরা দূরে চলে গেছি। আজ একত্র হওয়ার পেছনে অনেক অনেক আনন্দ জড়িত।’