প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে জেলার যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষদের বন্যা-পূর্ববর্তী করণীয় সম্পর্কে এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত রোববার জেলার কাজীপুর উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার বাহিনীর উপপরিচালক (প্রবিশন) মুহাম্মাদ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট এ এম আলাউদ্দিন। পরে আনসার বাহিনীর সাংস্কৃতিক দল গম্ভীরা গানের মাধ্যমে বন্যার আগে করণীয় সম্পর্কে অবহিত করেন। এক বছর ধরে জেলার বিভিন্ন ইউনিয়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার ৭০৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কম্প্রিহেনসিভ ডিজাস্টার প্রোগ্রামের (সিডিএমপি) অর্থায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ কর্মসূচি বাস্তবায়ন করছে।