‘বরুণ রায় প্রতিটি আন্দোলনের প্রেরণা’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেছেন, কমরেড বরুণ রায় শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শিক প্রতিষ্ঠানের মতো। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাঁর যে ত্যাগ, তা সবার কাছে অনুস্মরণীয়। তাঁর সংগ্রামী জীবন দেশের প্রতিটি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে প্রেরণা হয়ে কাজ করবে।গত রোববার সন্ধ্যায় সুনামগঞ্জে গণমানুষের নেতা কমরেড বরুণ রায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হারিছ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমরেড বরুণ রায়ের সহধর্মিণী নারীনেত্রী শীলা রায় ও গ্রন্থের লেখক প্রণতি চক্রবর্তী।অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থের ওপর আলোচনা করেন আইনজীবী বজলুল মজীদ চৌধুরী।