'বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের বাধ্য করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য ব্যবস্থাপনায় আগামী বছর থেকে রাজধানীর নাগরিকদের প্রয়োজনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে এক সেমিনারে মেয়র এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। মেয়র বলেন, কেউ না চাইলেও আগামী বছর থেকে বাসিন্দাদের বাড়ির সামনের অংশ পরিষ্কার রাখতে বাধ্য করা হবে। প্রয়োজনে বাড়ির সামনে ময়লার ডাস্টবিন ও বুলডোজার রেখে আসা হবে। নগর পরিষ্কার রাখতে সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে।