প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ গত শুক্রবার রাতে ‘বসন্ত বাতাসে...’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শাহ আবদুল করিমের জনপ্রিয় গান ‘বসন্ত বাতাসে সই গো...’ দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৩৬ বছরের ভাবশিষ্য বাউল আবদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগীতশিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। কৃষ্ণচূড়ার সভাপতি মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ১৫ ফেব্রুয়ারি শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী। গানে গানে তাঁকে স্মরণ করতে এই অনুষ্ঠান করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|