'বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা ভালো সাংবাদিকতা করেন, তাঁদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেছেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে কালীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী সাংবাদিক বনিয়াদি প্রশিক্ষণ গতকাল শনিবার বিকেলে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান প্রমুখ।
এ প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের পরিচালক রহমান মুস্তাফিজ প্রমুখ।