'বাঁচাও বাসিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সুরমা নদী থেকে কুশিয়ারা নদীতে মিলিত হওয়া বাসিয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’ নামের বিশ্বনাথের একটি সংগঠন। গতকাল রোববার সকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ‘সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, প্রবীণ রাজনীতিক মো. আরশ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আবদুল করিম ও ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক ফজল খান।