'বাঁধে ভাঙনে বঙ্গবন্ধু সেতুর ক্ষতি হবে না '
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর কাছে বাঁধে ভাঙনের কারণে সেতুর কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা নদীর পূর্ব প্রান্তে বঙ্গবন্ধু সেতু থেকে দুই কিলোমিটার এবং গাইড বাঁধ থেকে ৮০০ মিটার দূরে বন্যায় বাঁধ কিছুটা ভেঙে যায়। ২০০ মিটার দৈর্ঘ্যের এই ভাঙন মেরামতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরে স্থায়ী মেরামত করা হবে। বিজ্ঞপ্তি