'বাংলা নববর্ষে ইলিশ বাঙালি সংস্কৃতির অংশ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নববর্ষে ইলিশ বাঙালি সংস্কৃতির অংশ নয়’—এ স্লোগানে গতকাল ফেনী শহরে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
‘নববর্ষে ইলিশ বাঙালি সংস্কৃতির অংশ নয়’—এ স্লোগানে গতকাল ফেনী শহরে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

‘বাংলা নববর্ষে ইলিশ বাঙালি সংস্কৃতির অংশ নয়’ স্লোগানে গতকাল বুধবার ফেনীতে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন, ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বেলা ১১টায় ফেনী সদর মডেল থানা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক, সাংবাদিক মো. আবু তাহের, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ফেনী জেলা সভাপতি মনজুর ইকবাল, সাংবাদিক বখতেয়ার ইসলাম, ওসমান হারুন মাহমুদ, শাহ জালাল ও রফিকুল ইসলাম।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার, এএসপি মো. আমিরুল আলম ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা বাঙালির প্রকৃত সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।