'বাংলা ভাইয়ের সহযোগী' মোজাফ্ফর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত জেএমবি নেতা কাজী মোজাফ্ফর হোসেনকে (৫৩) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, রানীনগর উপজেলায় ২০০৪ সালে সর্বহারা নিধনের নামে জেএমবি নেতা মোজাফ্ফর হোসেন বাংলা ভাইয়ের সঙ্গে থেকে একাধিক হত্যাকাণ্ড ঘটান ও লুটপাট চালান। উপজেলার সিম্বা গ্রামের ইদ্রিস আলী ওরফে খেজুর মিয়া হত্যা মামলার আসামি কাজী মোজাফ্ফর হোসেন জামিনে ছিলেন। তিনি জেএমবি সদস্যদের গোপনে আবারও সংগঠিত করছেন এমন সংবাদের ভিত্তিতে রানীনগর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ সোমবার সকালে একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ আদালতে পাঠানো হয়। তবে আজ শুনানি হয়নি। আদালতে তাঁর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।