'বাংলা শোভাযাত্রা' করবে ইউডার চারুকলা অনুষদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদ ‘বাংলা শোভাযাত্রা’ শিরোনামে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। সকাল ১০টায় ইউডার চারুকলা অনুষদ ধানমন্ডির ১২/এ চারুকলা ভবনের সামনে থেকে ওই শোভাযাত্রা বের করা হবে।
শোভাযাত্রায় থাকবে ইউডা চারুকলার শিক্ষার্থীদের তৈরি বিশাল আকৃতির সাপ, বেজি, পায়রা, লোকজ মুখোশ ইত্যাদি। শোভাযাত্রাটি সাতমসজিদ রোড হয়ে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও মিরপুর সড়ক হয়ে ধানমন্ডির ১২/এ-তে এসে শেষ হবে। এতে ইউডা, সোডা ও কোডার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং ধানমন্ডিবাসী অংশ নেবেন।
শোভাযাত্রা শেষে ইউডা, কোডা ও সোডার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।