'বাংলাওয়াশ' দেখার প্রত্যাশা সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে শেষ ও তৃতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচেও হারানোর মাধ্যমে ‘বাংলাওয়াশ’ করা হবে, তা দেখার প্রত্যাশা করছেন সাংসদেরা। জাতীয় সংসদে গতকাল সোমবার অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনজন সাংসদ এই প্রত্যাশা জানান। এ সময় অন্য সাংসদেরা টেবিল চাপড়ে তাঁদের বক্তব্যকে সমর্থন জানান।
গতকাল অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এ সময় টেবিল চাপড়ে সাংসদেরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। গত রোববার বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটে পরাশক্তি ভারতকে ৬ উইকেটে পরাজিত করেছে। এর আগে প্রথম এক দিনের ম্যাচে ভারত ৭৯ রানে পরাজিত হয়। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি কাল বুধবার অনুষ্ঠিত হবে।
সাংসদ ফজলে নূর তাপস বলেন, ‘বাংলার টাইগাররা থাবা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ভারতকে বাংলাওয়াশ করে বিজয়যাত্রা অব্যাহত রাখব।’ একই দলের ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, ‘আমাদের সোনার ছেলেরা বিশ্বকে জানিয়ে দিয়েছে। কাঁপিয়ে দিয়েছে। শুনিয়ে দিয়েছে বাঘের গর্জন।’