‘বাংলাদেশ গ্যালারি’ খোলা হচ্ছে বিশ্বভারতীর রবীন্দ্র জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাস দেড়েক পরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী। এ জন্মজয়ন্তীকে ঘিরে ভারতজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। চলবে বছর ধরে। এ দিনটিকে ঘিরে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র জাদুঘর সাজছে নতুন রূপে। এই ১৫০তম জন্মজয়ন্তীতে রবীন্দ্র জাদুঘরে এবার নতুনরূপে খোলা হচ্ছে ‘বাংলাদেশ গ্যালারি’। একই সঙ্গে তৈরি হচ্ছে জাপানের গ্যালারিও।