'বাংলাদেশ প্রতিদিন' প্রতিনিধির বিরুদ্ধে রুহুল হকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে ওই পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলামের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ আ ফ ম রুহুল হক।
আদালত সূত্র জানায়, সাতক্ষীরার যুগ্ম জেলা জজ (দ্বিতীয়) বিচারক রিপতি কুমার বিশ্বাস মামলাটি গতকাল মঙ্গলবার আমলে নিয়ে আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে সমন জারি করেছেন।
রুহুল হকের আইনজীবী শম্ভু সিংহ বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গত ৩ এপ্রিল ‘সাবেকদের আমলনামা, সাতক্ষীরাকে দেশবিচ্ছিন্ন করেছিলেন রুহুল হক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বাদীর অভিযোগ, প্রতিবেদনটি ভিত্তিহীন এবং এটি প্রকাশের কারণে তাঁর ৫০ কোটি টাকার সম্মানহািন হয়েছে৷
এ ব্যাপারে মনিরুল ইসলাম অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।