'বাংলাদেশ-ভারত সংযোগ মোদির আমলে বেশি ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃহত্তরভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন নয়াদিল্লিতে ঢাকার হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন তিনি। খবর দ্য স্টেটসম্যানের।
আগরতলা ডকট্রিন: আ প্রোঅ্যাক্টিভ নর্থইস্ট ইন ইন্ডিয়ান ফরেন পলিসি শীর্ষক বইটি সম্পাদনা করেছেন ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল গবেষণা প্রতিষ্ঠান সোসাইটি ফর পলিসি স্টাডিজ (এসপিএস) ও প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে বিশেষ করে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল উপ-আঞ্চলিক সংযোগ নতুন প্ল্যাটফর্মে পৌঁছেছে। এটা নতুন নতুন সংযোগের মাধ্যমে অবাধ ট্রাক চলাচলের নিশ্চয়তা দেবে।’