'বাংলাদেশ সরকারের চেষ্টা যথেষ্ট নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের দুটি বেসরকারি সংস্থা (এনজিও) জাতিসংঘকে বলেছে, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশনস ফর মাইগ্রেশন ইকোনমিকস (হোম) ও ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট-টু (টিডব্লিউসি-২) নামের দুটি এনজিও জাতিসংঘের অভিবাসী শ্রমিকবিষয়ক কমিটিকে পাঠানো এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে। আন্তর্জাতিক সনদ অনুযায়ী অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির বিষয়টি পর্যালোচনার জন্য আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের প্যানেলটি বৈঠকে বসবে। তবে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনের মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সে দেশে নিয়োগপ্রক্রিয়াসহ অন্যান্য বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা।