‘বাংলাদেশসহ কয়েকটি দেশ চরম পানি সংকটে পড়তে পারে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশিয়া-প্যাসিফিক ওয়াটার ফোরামের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পানিব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বাংলাদেশসহ কয়েকটি দেশ চরম সংকটে পড়তে পারে।এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৯ দেশের মধ্যে ৩৭টি দেশ ভয়াবহ পানিসংকটে রয়েছে। ‘এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক ২০১৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া, কিরিবাতি, নাউরু এবং টুভালুর পানি সংকট পরিস্থিতি সবচেয়ে নাজুক।