'বাংলাদেশি শরণার্থী' নিয়ে আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ‘বাংলাদেশি শরণার্থী’–সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দুই কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছে—এমন অভিযোগ করে জনস্বার্থে মামলা করেছিল একটি এনজিও। তাদের বক্তব্য, এর ফলে ভারতের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। প্রধান বিচারপতি জে এস খেহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হয়। আদালত বলেন, এই মামলার কোনো ভিত্তি পাওয়া যায়নি। তাই তা খারিজ করে দেওয়া হলো। বাংলাদেশের নাগরিকদের ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়ার প্রয়োজনীয় অর্থ শিগগির ছাড় দিতে কেন্দ্রীয় সরকারকে গত মার্চে নির্দেশ দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। পিটিআই