'বাংলাদেশিদের' বের করে দেওয়া হবে: মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা নির্বাচনে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিতাড়িত হতে তৈরি থাকতে বলেছেন। তিনি বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে ভারত থেকে ‘বাংলাদেশিদের’ বের করে দেওয়া হবে।
গতকাল সোমবার এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতে বসবাসকারী ‘অবৈধ অভিবাসীদের’ নিয়ে নরেন্দ্র মোদি এ যাবৎকালে যত মন্তব্য করেছেন, এই হুঁশিয়ারিকে সেগুলোর মধ্যে সবচেয়ে ধারালো বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে গত রোববার এক জনসভায় এসব কথা বলেন তিনি।