প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামে এক মাদ্রাসাশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মাকসুদ আলম দেওয়ান। তিনি গুয়াহাটির মোরিগাঁও জেলার তেলাহি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশি নাগরিক—এই অভিযোগে ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ২০১০ সালে একটি ট্রাইব্যুনাল তাঁকে বাংলাদেশি বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মাকসুদ। তবে গত বছরের অক্টোবরে তাঁর আপিল খারিজ করে দেন হাইকোর্ট। এরপর থেকেই পলাতক আছেন মাকসুদ ও তাঁর স্ত্রী-সন্তানেরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাঁদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। নাগাল্যান্ড পোস্ট