'বাংলাদেশি' ঠেকাতে নিবন্ধন প্রকল্প চালুর নির্দেশ রাজনাথের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশিদের ভবিষ্যতে ভারতের নাগরিক হওয়া ঠেকাতে ভারতীয় নাগরিকদের জন্য জাতীয় নিবন্ধন প্রকল্প পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ গত বুধবার নিজের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন৷ খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ন্যাশনাল রেজিস্টার অব ইন্ডিয়ান সিটিজেনস প্রকল্প চালুর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এতে ভারতের প্রতিটি নাগরিককে নিবন্ধিত হতে হবে৷