'বাংলাদেশে এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাজেট পাস হচ্ছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাজেট পাস হচ্ছে না। মন্ত্রণালয়, সচিবালয়, ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলে বাজেট প্রণয়ন করা হচ্ছে। তাঁরা সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করছেন না। কেবল যুদ্ধাপরাধীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়, বাজেটেও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটাতে হবে।
গতকাল রোববার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের প্রাক্-বাজেট ২০১৫-১৬’ উপলক্ষে নাগরিক সংলাপে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সংলাপে সিলেটের বিভিন্ন শ্রেিণ–পেশার মানুষ অংশ নেয়।