‘বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ওই দেশে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চায়।ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্থার কাজিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে বেসরকারি সংস্থা যাত্রীর কারওয়ান বাজারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতিসংঘ ও মার্কিন দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া নানা তৎপরতা তুলে ধরা হয়।আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়ে বাংলাদেশকে যে অনুরোধ করা হয়েছে, সে বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে কি না, প্রশ্ন করা হলে আর্থার কাজিন জানান, তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক কৃষি ও খাদ্য উন্নয়ন সংস্থা (আইফাদ) যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি। বাংলাদেশে এ তিনটি সংস্থার কার্যক্রম দেখতে তিনি এসেছেন। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ তাঁর নেই।এ সময় নিকোলাস ডিনের কাছে প্রশ্নের উত্তর জানতে সাংবাদিকদের অনুরোধ জানান আর্থার কাজিন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ‘বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আফগানিস্তানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’