'বাউবির শিক্ষাকে গতিশীল করতে টিভি চ্যানেল করা হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য এম এ মান্নান বলেছেন, বাউবির শিক্ষাকে গতিশীল করার জন্য কিছুদিনের মধ্যেই একটি টেলিভিশন চ্যানেল পাওয়া যাবে। এটি চালু হলে বাউবির শিক্ষায় নতুন মাত্রা যোগ হবে।
উপাচার্য গতকাল শনিবার চট্টগ্রাম নগরের সিআরবি সড়কে বাউবি আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত ‘সমন্বয়কারীদের সঙ্গে মতবিনিময় ও উন্নয়ন কৌশল প্রণয়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাউবির আঞ্চলিক পরিচালক মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির কোষাধ্যক্ষ মো. আবু তাহের। বক্তব্য দেন বাউবির পরিকল্পনা বিভাগের পরিচালক এম ফজলে আলী, সমন্বয়কারীদের পক্ষে হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, হাজেরা তজু কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষক আখতার হোসাইন।