'বাঘের শিন্নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণকেন্দ্রের নাটক বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে গত শুক্রবার সন্ধ্যা সাতটায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাঘের শিন্নি নাটক মঞ্চস্থ করা হয়েছে। সিলেটের প্রবীণ নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণের রচনা ও নির্দেশনায় নাটকটির মঞ্চায়ন হয়। নাটক শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব বাবুল আহমেদ ও সাংবাদিক মাহবুবুর রহমান।