'বাঙালি জাতি জঙ্গিবাদের কাছে হারবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ী এ বাঙালি জাতি ২০১৬ সালে এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে হারবে না, হারতে পারে না। তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনো ঐক্যবদ্ধ আছি ও থাকব। শুধু পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য প্রশাসনিক মহলের দিকে আমাদের চেয়ে থাকলে চলবে না। অশুভ শক্তির মোকাবিলায় যার যেটুকু সামর্থ্য আছে তা সঠিকভাবে ব্যবহার করার বা কাজে লাগানোর কোনো বিকল্প নেই।
লালমনিরহাট পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভায় গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক আরও বলেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে তথ্যদাতার বা সংবাদদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। কমিউনিটি পুলিশিংয়ের জেলা সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি বিদায়ী পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। আরও বক্তব্য দেন ফরিদা ইয়াসমিন, ফেরদৌসী বেগম প্রমুখ।