'বাজেটকে বৈধতা দেওয়া যায় না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বর্তমান সংসদ অবৈধ। তাই এ সরকারের বাজেটকে বৈধতা দেওয়া যায় না। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।
আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী তাঁর বাজেট-প্রতিক্রিয়া জানান।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলমের সই করা ওই বিবৃতিতে বলা হয়, তিনি বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যরা মাত্র ১০ শতাংশ ভোট পেয়েছেন। এঁদের নিয়ে গঠিত সংসদও অবৈধ, সুতরাং এই সরকারের পেশ করা বাজেটকে বৈধতা দেওয়া যায় না।’