'বাপ্পী নোংরা রাজনীতির শিকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মোহরা এলাকার মিজানুর রহমান ওরফে বাপ্পী স্থানীয় নোংরা রাজনীতির শিকার বলে দাবি করেছেন তাঁর বাবা কামাল উদ্দিন। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সমম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাপ্পীর বাবা কামাল উদ্দিন। তিনি বলেন, ‘আমার ছেলে বাপ্পী স্থানীয় নোংরা রাজনীতির শিকার। বাপ্পী এলাকার চাঁদাবাজি, অর্থের বিনিময়ে বিচার-সালিস নামের কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার ছিল। এ ছাড়া বাপ্পী স্থানীয় সাংসদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করত। এ জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম ক্ষিপ্ত হয়ে ওঠেন।’
সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন দাবি করেন, সিটি করপোরেশন এবং রেলওয়ের কাছ থেকে বৈধভাবে ইজারা নিয়ে বাজার পরিচালনা করে আসছে। সেখান থেকে নিয়মিত হাসিল আদায় করা হয়। হাসিল নেওয়াকে চাঁদাবাজি বলে আখ্যায়িত করা হাস্যকর বিষয়।
চাঁদা আদায়ের অভিযোগে বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ।