'বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতন হতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাল্যবিবাহ একটি কিশোরীর জীবন ধ্বংস করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে।’ মহেশখালী থানা-পুলিশ আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ১৩ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। বক্তব্য দেন সৃষ্টি ব্রত পাল, আকতার কামাল প্রমুখ।