'বাল্যবিবাহমুক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলাকে ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। উপজেলা মিলনায়তনে গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত এক সমাবেশে তাঁরা ওই ঘোষণা দেন। বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ইভ টিজিং ও মাদকদ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসন ওই সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমামসহ প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।