'বাসন' মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় জেলা শিল্পকলা একাডেমী প্রযোজিত নাটক বাসন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। সেলিম আল দীন রচিত ও রেজাউন্নবীর নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন আব্দুর রাজ্জাক, নদী, সাইফুল ইসলাম, ময়নুর কবির প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা শিল্পকলা একাডেমীর বার্ষিক নাটক মঞ্চায়ন উপপরিষদের আহ্বায়ক চুনি ইসলাম।